তারকেশ্বর ও চ্যাংরাবান্ধায় উন্নয়ন পর্ষদ

রাজবংশীদের সাংস্কৃতিক মানের উন্নতির জন্যও গঠিত হল পর্ষদ

এবার তারকেশ্বর ও চ্যাংরাবান্ধার জন্য নতুন উন্নয়ন পর্ষদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। নবান্নে রাজ্যসভার বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ‘তারকেশ্বরে প্রতি বছর বহু তীর্থযাত্রী যাতায়াত করেন। তাঁদের সুবিধার্থে ওই এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন। পর্যটনক্ষেত্র হিসেবে তারকেশ্বর যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এলাকার উন্নয়নের জন্য একটা পর্ষদ গঠন করা হয়েছে।’ ১ জুন হুগলি জেলার প্রশাসনিক বৈঠক হবে তারকেশ্বরে। সেখানেই পর্ষদ গঠন নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

চ্যাংরাবান্ধায় উন্নয়ন পর্ষদ তৈরি হলে ইন্দো-বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানান তিনি। পাশাপাশি, রাজবংশীদের সাংস্কৃতিক মানের উন্নতির জন্যও আলাদা করে পর্ষদ গঠন করা হয়েছে। হাজারি মুসলিমের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সোমবারের বৈঠকে।

Developed by DXDasia