জলসংকট তীব্র হচ্ছে দক্ষিণ কলকাতায়

দক্ষিণ কলকাতার ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নামছে

দক্ষিণ কলকাতায় জলের সংকট ক্রমশই বাড়ছে। কলকাতা পুরসভার জল সরবরাহে ঘাঁটতি দেখা দিয়েছে। এখানকার বেশিরভাগ আবাসনের বাসিন্দারা পাম্প ব্যবহার করে মাটির তলার জল ব্যবহার করেন। তার ফলেও জলের স্তর নিচে নামছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের কার্যনির্বাহী রেজিস্টার পিকে সরকার বিগত ৩০ বছর ধরে পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জল নিয়ে গবেষণা করছেন। তিনি মনে করেন, মাটির তলার জলস্তর নেমে গেলে মাটিতেও ক্ষয় দেখা দেবে। এর ফেলে মাটির ওপরে থাকা বাড়িঘরগুলিও ভেঙে পড়তে পারে। গত কয়েক দশকে ভূগর্ভস্থ জল সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি চলে এসেছে।

ভূগর্ভস্থ জল নিচে যত নামবে, জলে লোহা এবং ম্যাঙ্গানিজের মতো খনিজের পরিমাণও বৃদ্ধি পাবে। এই সব পদার্থ মানুষের শরীরে প্রবেশ করলে হতে পারে প্রাণঘাতী রোগ।
 

Developed by DXDasia