
যাত্রী ও চালকের সুরক্ষায় আনা হচ্ছে নানা পরিকল্পনা
এবার উব্রের চালকের গাড়ির গতির ওপরও নজর রাখা হবে। চালক যদি গাড়ি স্পিড বাড়ায় সঙ্গে সঙ্গেই চালকের মোবাইলে স্পিড কমানোর আসবে মেসেজ। তাতেও যদি চালক না শোনে তাহলে চালকের নাম পাঠানো হবে বাতিলের তালিকায়। বেঙ্গালুরুতে এক হোটেলের অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে যাত্রী সুরক্ষা, গাড়ির স্পিড এবং চালকের সুরক্ষা নিয়ে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা জানালেন উব্রে অপারেশন প্রধান প্রদীপ পরমেশ্বর।
উব্রের চালকের মোবাইল ড্যাশ বোর্ডের ওপর রাখা হলেই জিপিএস-র মাধ্যমেই গাড়ির স্পিড সম্পর্কে জানা যাবে। গাড়ির স্পিড বাড়লেই চালকে মোবাইলের মেসেজ পাঠানো হবে। টেলিম্যাটিক্স, শেয়ার ট্রিপ, ইঞ্জিন সেন্সরের মত নানা নতুন পরিকল্পনা আনা হচ্ছে যাত্রী ও চালকের জন্য।
