ইউ এস ওপেনের ফাইনালে মুখোমুখি দুই ভারতীয়

মুখোমুখি পারুপল্লি কাশ্যপ ও এইচএস প্রণয়

এ বছরই সিঙ্গাপুর ওপেনের ফাইনাল খেলেছিলেন দুই ভারতীয় কিদাম্বি শ্রীকান্ত এবং বি সাই প্রণীত। আর এবার ব্যাডমিন্টনের ইউ এস ওপেনের ফাইনালে উঠলেন পারুপল্লি কাশ্যপ ও এইচএস প্রণয়। প্রায় ২১ মাস পরে কাশ্যপ কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলবেন। দীর্ঘদিন চোটের কারণে খেলতে পারেননি তিনি। কোরিয়ার ওয়াং হি হিওকে ১৫-২১, ২১-১৫, ২১-১৬-তে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। অন্য সেমিফাইনালে প্রণীত হারালেন ভিয়েতনামের তিয়েন মিন নগুয়েনকে। স্কোর প্রণীতের পক্ষে ২১-১৪, ২১-১৯। অন্যদিকে ডাবলসে সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন মনু আত্রি এবং বি সুমিথ রেড্ডি জুটি।  

Developed by DXDasia