স্বাধীনতা সংগ্রামী হওয়ার স্বপ্ন দেখতেন অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়

আজ কালী বন্দ্যোপাধ্যায়ের ২৬তম মৃত্যুবার্ষিকী

ফুটবল খেলায় বিভিন্ন ক্লাব থেকে ভাড়া করে নিয়ে যেত তাঁকে। মেজদা রমেন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছিলেন রাজনীতিতে দীক্ষা। এক সময়ে ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় কর্মী। বাংলা সিনেমার স্বর্ণযুগে চুটিয়ে অভিনয় করে তাক লাগিয়ে দিতেন দর্শকদের। আজ সেই কালী বন্দ্যোপাধ্যায়ের ২৬তম মৃত্যুবার্ষিকী। 

কালী বন্দ্যোপাধ্যায়ের বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। অল্প বয়সেই ফুটবল, বক্সিং, ছোরাখেলা, লাঠিখেলা, জিমনাস্টিকে পারদর্শী হয়ে উঠেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন দেখতেন, বড়ো হয়ে স্বাধীনতা সংগ্রামী হবেন। মঞ্চে তুখোড় অভিনয় করে প্রশংসা কুড়োতেন। সিনেমাতে তাঁর অভিনয়জীবন শুরু করেছিলেন ‘বর্মার পথে’ দিয়ে। তবে ‘বরযাত্রী’ ছবিতে প্রথম তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। সিনেমার জগতে ‘কালী ব্যানার্জি’ নামেই তিনি পরিচিত ছিলেন। যুক্ত ছিলেন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে।
 

Developed by DXDasia