ট্রাম্প নির্ভরযোগ্য নন, বলল ইরান

ফের পরমাণু কর্মসূচি চালুর হুমকি ইরানের

ফের ইরানের হুমকি। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র কোনো নতুন অবরোধ আরোপ করলে ইরান কয়েক ঘণ্টার মধ্যে তাদের পরমাণু কর্মসূচী পুনরায় শুরু করবে।

বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ হুমকি দেন। তিনি বলেন, পরমাণু কার্যক্রম সংক্রান্ত আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেও নির্ভরযোগ্য নয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, ফের কোনো অবরোধ আরোপ হলে আমরা নতুন করে পরমাণু কার্যক্রম শুরু করবো। ইরানের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর ছয় জাতি একটি চুক্তিতে উপনীত হয়। এ চুক্তিতে ইরান তার পরমাণু কার্যক্রম গুটিয়ে নেয়ার অঙ্গীকার করে। অন্যদিকে ইরানের উপর থেকে তুলে নেয়া হয় অর্থনৈতিক অবরোধ।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ওই চুক্তির প্রতি নেতিবাচক মন্তব্য করতে থাকেন তিনি। একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেন তিনি।

Developed by DXDasia