ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক বাস্তবায়নের পথে

ছ’টি দেশের উপর মার্কিনি নিষেধাজ্ঞা আংশিক থাকছে

কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করেমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশ দিয়েছিলেন, তার আংশিক বাস্তবায়নে রাজি হয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। এর ওপর আদালতের যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিকভাবে তুলে নিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেছেন, বিষয়টি আমেরিকার জাতীয় নিরাপত্তার বিজয়। তবে এই নীতি  থাকবে না কি বাতিল  হবে – সেই প্রশ্ন এখনও বিবেচনা করছে আদালত। ওই নির্দেশে ইরান, লিবিয়া,সোমালিয়া, সিরিয়া , সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করা হযয়েছিল।

Developed by DXDasia