দুই রাষ্ট্রপ্রধানের ‘প্রলাপে’ বিশ্ব কাঁপছে

এই লোকটা যা করছে, তাতে সে পার পাবে না-ট্রাম্প

দুই রাষ্ট্রপ্রধানের ‘প্রলাপে’ বিশ্ব কাঁপছে।

তপ্ত হয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরিস্থিতি। দুদেশের মধ্যে  যে কথার লড়াই চলছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা। কিন্তু কোন তরফেরই থামবার লক্ষণ নেই।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী "গুলি ভরা বন্দুকের মতই সতর্ক আছে" এমন বক্তব্য দিয়ে বেশ একটা শোরগোল ফেলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতিকে একটি পারমানবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

নিউ জার্সিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তার আগের ওই বক্তব্যে অটল রয়েছেন। তিনি বলেন, "আমরা খুব সতর্কতার সাথে পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি আশা করছি তারা (উত্তর কোরিয়া) আমার কথার মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণ রূপে অনুধাবন করতে পেরেছে। আমাকে বিশ্বাস করুন, এই লোকটা যা করছে, তাতে সে পার পাবে না।"

এই কথার লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতারা। রাশিয়া মনে করছে, এর ফলে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলছেন, তিনি মনে করেন যে তীব্র কথার লড়াই চলছে সেটি তার দৃষ্টিতে ভুল জবাব। দুই পক্ষকেই শব্দ এবং বাক্য চয়নের ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়েছে চীনও।

Developed by DXDasia