কাল্পনিক সাংবাদিক পেটালেন ট্রাম্প

সাংবাদিক পেটানোয় উসকানি ট্রাম্পের

এটাকে বলা যেতে পারে সাংবাদিকদের উপর আক্রমণের উসকানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ছোট এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে তিনি শারীরিকভাবে আক্রমণ করছেন, যার মাথায় টিভি চ্যানেল সিএনএনের লোগো বসানো হয়েছে। কয়েক বছর আগের একটি ভিডিও পরিবর্তন করে এটি বানানো হয়েছে। ট্রাম্পের ইন্টারেনেট ফোরামে চলতি সপ্তাহের শুরুতে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। সিএনএন অভিযোগ করে বলছে, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হিংসাকে উস্কে দিচ্ছেন  ট্রাম্প।

Developed by DXDasia