ওবামার কিউবা নীতি বদলে দেবেন ট্রাম্প?

কিউবা নিয়ে কত দূর যাবেন ট্রাম্প?

বদলে যাচ্ছে কি ওবামার কিউবা নীতি? প্রেসিডেন্ট ওবামার শাসনকালে  কিউবার সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন একটি বড় ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেই নীতি বদলের উদ্যোগ নিয়েছেন। জানা গিয়েছে, জুন মাসের কোন এক সময় মায়ামিতে এক ভাষণে তিনি এই পরিবর্তনের কথা ঘোষণা করবেন।  সে দেশের একটি ওয়েব পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। যদিও এই খবর সম্বন্ধে কোন মন্তব্য করতে করতে চায়নি  হোয়াইট হাউস।

ওবামার আমলে কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ছাড়াও দুই দেশের মধ্যে যাতায়ত ব্যবস্থা সহজ করা হয়।  কিউবা–বিরোধী অতি-কট্টর পন্থীরা ওবামার এই পরিবর্তনে রুষ্ট হলেও অধিকাংশ আমেরিকান তাকে স্বাগত জানিয়েছিলেন।  যদিও নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিলেন।আবার পরে মায়ামিতে কিউবান-আমেরিকানদের মধ্যে প্রচারের সময় এই নীতি পরিবর্তনের প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

কোন কোন নীতি বাতিল হতে যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কিউবায় মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে নতুন কড়াকড়ির  সম্ভাবনা আছে।  বিমান চলাচল ও পর্যটনের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। যদিও কংগ্রেসের অনেক সদস্যই এই পরিবর্তনের বিপক্ষে।

Developed by DXDasia