ভারতে অবশ্য পুটিনকে ছাড়িয়ে গেলেন ট্রাম্প

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প্রের চেয়ে ভ্লাদিমির পুতিনে বেশি আস্থা রাখছে বিশ্ববাসী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যতই আপনি গালমন্দ করুন না কেন, ভারতের বেশির ভাগ মানুষ কিন্তু পুটিনের থেকে ট্রাম্পেই বেশি আস্থা প্রকাশ করেছেন। মার্কিন সংস্থা পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। তবে সমগ্র বিশ্ববাসীর মতের নিরিখে পুটিন কিন্তু এ ব্যাপারে অনেকটাই এগিয়ে ট্রাম্পের থেকে। দেখা যাচ্ছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্রের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে বেশি আস্থা রাখছে বিশ্ববাসী।  ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে পরিচালিত সমীক্ষায় জনমত অনুযায়ী, ৩৭টি দেশের মধ্যে  ফ্রান্স এবং জাপানসহ ২২টি দেশের মানুষ পুতিনের উপর বেশি আস্থা প্রকাশ করেছেন। অন্যদিকে যুক্তরাজ্য, ভারত ও ইসরাইলসহ ১৩টি দেশের মানুষ ট্রাম্পের প্রতি বেশি আস্থাশীল। একমাত্র তানজানিয়ার মানুষই পুতিন ও ট্রাম্পের প্রতি সমান আস্থাশীল। যুক্তরাষ্ট্রেওএই সমীক্ষা চালানো হলেও সেখান পুতিন-ট্রাম্পের তুলনার প্রশ্নটি ছিল না। অন্যদিকে চীনে সমীক্ষাটি চালানো হয়নি।

সূত্র-ব্লুমবার্গ

Developed by DXDasia