পাচার হয়ে যাওয়া পথশিশু ফিরে পাবে তাদের বাড়ি, উদ্যোগে সামিল প্রসেনজিৎ-ও

শিশু ভিখারিদের হাতে টাকা না গুঁজে, এই গ্রুপে তাদের ছবি আপলোড করুন

পরিসংখ্যান বলছে, সারা পৃথিবীতে প্রতিদিন দশ হাজার শিশু হারিয়ে যায়। যেখানে যায় সেখান থেকে আর ফিরে আসে না। হয়তো প্রত্যেকেই আমাদের চোখের সামনেই রয়েছে। অবাক করার মতো পরিসংখ্যান- প্রতি বছর শুধুমাত্র ভারতবর্ষে ১ লক্ষ ৩৫ হাজার শিশু গায়েব হয়ে যায়। হয়তো এই শিশুদের মধ্যেই রয়েছে সিগন্যালে দাঁড়িয়ে ভাইকে কোলে নেওয়া এক দিদি। কিংবা কোনো সিনেমাহলের পাশে বসে থাকা গুটিকয়েক ফুল বিক্রেতা। অথবা আপনারই গাড়ির কাচে টোকা দিয়েছিল এক শিশু, যাকে আপনি দূরছাই করে তাড়িয়ে দিয়েছিলেন। 

এদের বয়স মূলত ৪ থেকে ১২ বছর। এরা কারা? পরিচয় জানা যায় না। কিন্তু একটি বিশেষ মাধ্যমের সাহায্যে গত এক বছরে উদ্ধার হয়েছে প্রায় ১৩ হাজার পথশিশু। ফেসবুকের একটি গ্রুপ ‘নো মোর মিসিং’। এমন কোনো বাচ্চা দেখলে তাদের হাতে দু’-পাঁচ টাকা না গুঁজে মোবাইলে একটা ছবি তুলুন। তারপর সেই ছবি আপলোড করুন ফেসবুকের ‘নো মোর মিসিং’ গ্রুপে। সেইসঙ্গে জানিয়ে দিন আপনার শহরের নাম এবং যে লোকেশন থেকে ছবি তুলেছেন তার নাম। এইভাবে হারিয়ে যাওয়া ছেলে-মেয়েগুলি খুঁজে পাবে তাদের ঘর। এই অভিনব প্রচারে সামিল হয়েছেন প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ফেসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/1476490175799218/
পেজ লিংক- https://www.facebook.com/NoMoreMissing1/

Developed by DXDasia