
আরও বেশি পর্যটক টানতে একগুচ্ছ উদ্যোগ
পর্যটন হাব গড়ে তোলা হবে টাইগার হিলে। এমনটাই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যের পর্যটন শিল্পে আয় বাড়বে। উপকৃত হবেন সংশ্লিষ্ট বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত সাধারণ মানুষও। বুধবার টাইগার হিলে গিয়ে পরিবেশ-বান্ধব প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তিনি। পর্যটকদের জন্য তৈরি হচ্ছে ২৪টি কটেজ। থাকছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া। পাখি পর্যবেক্ষণের স্থান, রাস্তা ইত্যাদি নির্মাণেও জোর দেওয়া হচ্ছে।
অদূর ভবিষ্যতে টাইগার হিল-কে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনক্ষেত্র হিসেবে গড়ে তুলতেই ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক পর্যটন হাব গড়ে তোলা হলে আরও দ্রুত উন্নত হবে টাইগার হিল তথা পাহাড় এলাকার অর্থনীতি। বাড়বে ট্যুরিস্ট সংখ্যাও।
