
মমতার পালটা ডাক দিলীপের
তৃণমূলনেত্রী ৯অগস্ট থেকে বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়ার এক ঘণ্টার মধ্যে রাজ্য বিজেপিও ওই দিন থেকেই ‘তৃণমূল তোষণ ছাড়ো’ আন্দোলনের ডাক দিল। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষে শুক্রবার এই মন্তব্য করেছেন। ২০১৯-শে দিল্লি থেকে বড়দা বিদায় হবে, মমতার এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ভারত ছাড়বে না, কিন্তু উনি বাংলা ছাড়া হয়ে যাবেন। দিলীপ ঘোষ ২১ জুলাইয়ের সভাকে যাত্রা পালা বলে মন্তব্য করেন। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় তিনি এক বারও ধর্মনিরপেক্ষ শব্দটা বললেন না। গণতন্ত্রের প্রশ্নে মোদীর সরকার এবং মমতার সরকারের অবস্থান এক বলে মন্তব্য সূর্যকান্তের।
