বাঙালির স্যালাডে টান, টমাটো ১০০ টাকা

টমাটো কেজি ১০০ টাকা, আরও বাড়তে পারে

বাঙালির স্যালাডে টান পড়ল। আলুর দাম মাঝে মাঝে আকাশ ছোঁয়া হয়। কিন্তু টমাটো যে কখনও আলুর সঙ্গে আকাশ ছুঁতে চাইবে, বাজারের এমন ধারণা ছিল না। কিন্তু হয়েছে ঠিক তাই। যে টমাটো কয়েক দিন আগেও ছিল ২৫-৩০ টাকা কেজি, তা একশো ১০০ ছুঁয়েছে। সল্টলেকে বিডি মার্কেটে দাম ৯০টাকা। জিডি মার্কেটে বিক্রি হচ্ছে ১০০টাকায়। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও টমাটোর দাম চলছে ওই ৯০-১০০ টাকা। কলকাতার বাজারেও টমাটো কোথাও ৮০-৯০, কোথাও ৯০-১০০। বিক্রেতারা বলছেন এই দাম আরও বাড়তে পারে। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি? বিক্রেতারা কেউ বলছেন বৃষ্টিতে মহারাষ্ট্রে টমাটো নষ্ট হয়ে গিয়েছে। কর্ণাটক থেকে এখন টমাটো আসছে। জোগান কম বলে দাম বেড়েছে। কেউ বলছেন, মহারাষ্ট্রের টমাটো সব রফতানি হয়ে যাচ্ছে তাই মূল্যবৃদ্ধি। তবে অনেকেই মনে করছেন, ফলন কম হওয়া এবং বৃষ্টিই আসল ভিলেন। রাজ্যের এগ্রি-মার্কেটিং কমিটির টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এই প্রসঙ্গে বলেন, ‘ বন্যার জন্য সব সবজিরই এখন দাম ঊর্ধ্বমুখী। মহারাষ্ট্র থেকে টমাটো আসছে না, শুধু বেঙ্গালুরু থেকে এখন রাজ্যে টমাটো আসছে।টমাটোর দাম বাড়ার সেটা একটা কারণ। অন্য কারণ বন্যা। তাই এই মূল্যবৃদ্ধি।

টমাটো এখন এতই মূল্যবান যে মধ্যপ্রদেশের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটের কর্তৃপক্ষ ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে টমেটো পাহারা দেয়ার জন্য। বন্দুক নিয়ে টমেটো পাহারা দিচ্ছেন তারা।

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মধ্যপ্রদেশে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম এখন নয়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টমেটোর দামও অনেক বেশি বেড়ে গেছে।

আগে যেখানে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা, এখন সেখানে প্রতি কেজি টমেটোর দাম ধরা হচ্ছে প্রায় ১০০ রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলছে এই দামে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষেরা। বিভিন্ন জায়গায় টমেটো চুরি হবার খবরও পাওয়া গেছে। চলতি মাসেই হাজার হাজার মূল্যের কয়েক টন টমেটো চুরি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর তাই টমেটো পাহারা দেওয়ার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েনের প্রয়োজন মনে করেছে বাজার কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটের কর্তৃপক্ষ ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে টমেটো পাহারা দেয়ার জন্য। বিশেষ করে ট্রাক থেকে যখন সেগুলো নামানো হয় তখন যেন সেসব কেউ চুরি না করতে পারে সেদিকেই দৃষ্টি রাখছে প্রহরীরা।

Developed by DXDasia