
বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনও বিষয়ে এই নাম্বারের মাধ্যমে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করুন
বন্যেরা বনে সুন্দর। কিন্তু প্রায়শই নানা কারণে তারা চলে আসে লোকালয়ে। তখন তাদেরকে বনে ফেরত পাঠাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসন বা বনদপ্তরকে। অনেক সময় বন্য প্রাণী সম্পর্কে যথেষ্ট জনসচেনতা না থাকার কারণে মানুষের হাতেও প্রাণ দিতে হয় তাদের।
বন্যপ্রাণীদের নিরাপত্তার লক্ষ্যে লাটাগুড়ি ও গোরুমারায় চেক পোস্ট বসানোর সিদ্ধান্তের পর এবার নতুন টোল ফ্রি নাম্বার চালু করলো বনদপ্তর। এই নাম্বারের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দারা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনও বিষয়ে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
টোল ফ্রি নাম্বারগুলি হল- ২৩৩৪-০২৩৪, ৯০৭৩২৩৭৯১৮, ৯০৭৩২৩৭৯১৮।
