রান্নার গ্যাসে ভর্তুকি প্রত্যাহার, মমতার তোপের মুখে মোদী সরকার

পাহাড় বাংলার অংশ, বাংলাতেই থাকবে

কেন্দ্রের রান্নার গ্যাসের ভর্তুকি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত, পাহাড়ের অশান্তি সংক্রান্ত বিষয় নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে তিনি ভর্তুকি প্রত্যাহার নিয়ে কঠোর ভাষায় নিন্দা করেন কেন্দ্রীয় সরকারের। একদিনের সফরে মুখ্যমন্ত্রী গিয়েছেন উত্তর দিনাজপুর। তিনি বলেন, সামাজিক দ্বায়বদ্ধতা সরকারের কাজের মধ্যেই পড়ে। গতকাল কেন্দ্র সরকারে তরফে জানানো হয়েছে, এলপিজির উপর ভুর্তুকি তুলে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, রেশনে কেরোসিন, চিনি দেওয়া হবে না। ব্যাঙ্কে সুদ কমিয়ে দেওয়া হচ্ছে। মানুষ কি আবার চিটফান্ডে টাকা রাখবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এই দিন তিনি চোপড়ার সভা থেকেই পাহাড় বাসীর উদ্দ্যেশে বলেন, চা বাগানগুলির শ্রমিকরা ভালো করে কাজ করুন। পাহাড় বাংলার অংশ, বাংলাতেই থাকবে। মানুষ অশান্তি করে না। বাইরে থেকে মানুষ এসে অশান্তি ছড়ায়। পাহাড়ে গণ্ডগোলের ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। তিনি আবেদন জানান, পাহাড়ের স্কুল, কলেজ, অফিস, সাধারণ মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। চোপড়ার সভার পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকও করেন। সেখানে তিনি জেলার উন্নয়ন নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন।

Developed by DXDasia