দেশকে আবারও ভাসমান গবেষণাগার উপহার দিল বাংলা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই গবেষণা ভেসেল

ভারত সরকারের হাতে আরও একটি ভাসমান গবেষণাগার তুলে দিল টিটাগড় ওয়াগনস লিমিটেড। এই সংস্থা পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি শিপইয়ার্ড, যারা নির্ধারিত সময়ের আগেই গবেষণা ভেসেল তুলে দিল সরকারের হাতে। এর আগেও একটি ভাসমাণ গবেষণাগার তারা নির্মাণ করেছিল। 

দু’টি ভেসেলের জন্য প্রায় ১০০ কোটি টাকার বরাত পেয়েছিল টিটাগর ওয়াগনস। ২০১৮ সালে তারা নির্মাণ করে ‘সাগরতারা’। দ্বিতীয় গবেষণা জাহাজ ‘সাগর অন্বেষিকা’-কে ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন ন্যাশানাল ইন্সটিটিউট অফ ওসান টেকনোলজি বা এনআইওটি-কে দেওয়ার কথা ছিল চলতি বছরের নভেম্বর মাসে। তার ৪ মাস আগেই সেটিকে আগস্ট মাসের শেষ শনিবার সেটিকে এনআইওটি-কে হস্তান্তর করা হয়। 

‘সাগরতারা’ জাহাজে গবেষণার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নতুন ভাসমান গবেষণাগার ‘সাগর অন্বেষিকা’-র মাধ্যমে সমুদ্রের নিচে জলের মান, জলবায়ুর পরিবর্তন, জলের দূষণ, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হবে। 

Developed by DXDasia