মহানগরে বানানো হল গ্রিন করিডোর, মালদহের তরুণীর অঙ্গে বাঁচলেন ৩ মৃত্যুপথযাত্রী

৩ জনের মধ্যেই জীবিত থাকবেন সেই তরুণী, পরিজনদের এরকমই বিশ্বাস

মৃত্যুর পরও বেঁচে থাকায় যায় অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে। তার জন্য দরকার শুধু একটু মানবিকতা। সেই মানবিকতা যে এখনও অলভ্য নয়, তার নজির ফের দেখল তিলোত্তমা।

মালদহের এক তরুণী হৃদরোগের শিকার হয়েছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল আরএন টেগোর হাসপাতালে। কিন্তু মস্তিষ্কের বাঁ দিকে সংক্রমণের ফলে জীবনীশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। শেষ পর্যন্ত তাঁর ব্রেথ ডেথ ঘোষণা করেন ডাক্তারেরা। কিন্তু বছর ছাব্বিশের সেই তরুণীর জীবন এভাবে শেষ হয়ে যাবে, তাঁর পরিজনেরা তা মেনে নিতে পারেননি। তাঁরা চেয়েছিলেন, অন্যের শরীরে বেঁচে থাকুন তিনি। তরুণীর অঙ্গদানের সিদ্ধান্ত নেন তাঁরা।

কিডনির সমস্যায় এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন একজন। গ্রিন করিডোর বানিয়ে সেখানে নিয়ে যাওয়া হয় তরুণীর একটি কিডনি। সেই রোগীর দেহে তা সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে। তরুণীর আরেকটি কিডনি এবং লিভার আরএন টেগোর হাসপাতালেরই দু’জন রোগীর দেহে প্রতিস্থাপিত করা হয়। পূর্ব ভারতে এটাই দ্বিতীয় সফল লিভার প্রতিস্থাপনের ঘটনা। 

৩ জন গ্রহীতাই এখন সুস্থ আছেন, তবে কড়া পর্যবেক্ষণে এখনও তাদের কয়েকদিন রাখা হবে। তরুণীর পরিজনেরা বিশ্বাস করেন, এই ৩ জনের মধ্যেই জীবিত থাকবেন তিনি। 

Developed by DXDasia