মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার

প্রথম বাঁকুড়ার অন্বেষা, নবম স্থানে কলকাতার মৈনাক এবং সৌম্যজি

পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। নয়া পাঠ্যক্রম এবং নতুন প্রশ্নপত্রের ধাঁচে হওয়া মাধ্যমিকের ফলাফলে এবারও জেলার জয়জয়কার। ৭০০-র মধ্যে ৬৯০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার বিবেকানানন্দ শিক্ষায়তন হাইস্কুলের অন্বেষা পাইন। যুগ্ম দ্বিতীয় হয়েছেন মোজাম্মেল হক (বাঁকুড়া জেলা স্কুল), অনির্বাণ খাঁড়া (রামনগর নুটেবিহারী পাল চৌধুরী হাইস্কুল, হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৮৯।৬৮৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন-এর দীপ্তেশ পাল। অন্যদিকে ৬৮২ নম্বর পেয়ে নবম স্থানে কলকাতার মৈনাক জানা এবং সৌম্যজিৎ বসাক। মৈনাক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং সৌম্যজিৎ যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৬১ হাজার ১২৩ জন। ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ৭৩ হাজার ৬৯ জন। এবং ছাত্রী ৫ লক্ষ ৮৭ হাজার ৬৪৯ জন। এ বার মোট পাশের হার ৮৫.৬৫%। গত বছরে পাশের হার ছিল ৮২.৭৪%। পাশের হারের নিরিখে এগিয়ে রয়েছে পূর্বমেদিনীপুর(৯৬.০৬ শতাংশ) কলকাতায় পাশের হার ৮৮.৯৩ শতাংশ।

এবারের প্রথম দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৮ জন।

চতুর্থ হয়েছেন ছয় জন। চন্দ্রাণী কর্মকার (কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার) , স্বপ্ননীল মিশ্র (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ), সায়ম কর্মকার (বাঁকুড়া জেলা স্কুল), সুবর্ণা দে (বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল, বাঁকুড়া), বিয়াস সরকার (মহারানি কাশীশ্বরী স্কুল, বহরমপুর), মহঃ মাসুম আখতার (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির)। প্রাপ্ত নম্বর ৬৮৭।

পঞ্চম হয়েছেন সৃজা অধিকারী (রাজীবপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল), অরিত্র কুমার মণ্ডল (যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা), শঙ্খ পাল (কোটাশূর হাই স্কুল, বীরভূম)। প্রাপ্ত নম্বর ৬৮৬।

ষষ্ঠ হয়েছেন ইশিকা সাহা (দিনহাটা গার্লস হাই স্কুল, কোচবিহার), সত্যম কর (যাদবপুর বিদ্যাপীঠ স্কুল), স্নেহাশিস কর গুপ্ত (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর), প্রতীক্ষা কান্তি মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল), নব্যেন্দু ঘটক (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্পাস স্কুল, হুগলি), শ্রমন জানা (চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৮৫।

সপ্তম হয়েছেন অনতাপ মিত্র (জেনকিন্স স্কুল, কোচবিহার), শতাব্দী গুহ নিয়োগী (নিউটাউন গার্লস হাই স্কুল, কোচবিহার), বাসুদেব বসাক (ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুরঘাট), দীপেন্দু গড়াই (বিন্দুবসনী জুবিলি হাই স্কুল, সোনামুখী), অনিন্দ্যসুন্দর শতপথী (বাঁকুড়া জেলা স্কুল), সুকান্ত কুণ্ডু (বড়জোড়া হাই স্কুল, বাঁকুড়া), জিষ্ণু পাল (বীরভূম জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৪।

অষ্টম হয়েছেন অন্বেষা দাস (আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি), শোভন দেব (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর), সায়ন কুণ্ডু (হোবার সম্মিলনী হাই স্কুল, বাঁকুড়া), দিশা গোস্বামী (বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, বাঁকুড়া), রূপকথা চন্দ (নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, বীরভূম), শোভন মণ্ডল (কোটাশূর হাই স্কুল, বীরভূম), সায়ন্তিকা হুই (মেদিনীপুর মিশন গার্লস স্কুল), ঋষিতা মাইতি (মোঙলামারো মঙ্গলা অ্যাকাডেমি, পূঃ মেদিনীপুর), ঋতম নাথ ( কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল), মহঃ সায়ম সফিক (দেলুগ্রাম মানপুর বক্সির হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৩।

নবম হয়েছেন অয়ন মজুমদার (ধূপগুড়ি হাইস্কুল, জলপাইগুড়ি), সায়ন্তন মুখার্জি (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), সঙ্গীতা মণ্ডল (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), অদৃতা দাস (চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি), স্বস্তিক পৌরাণিক (কাঁথি মডেল ইন্স্টিটিউশন, পূঃ মেদিনীপুর), স্নেহা সামন্ত (মহিষাদল গায়েশ্বরী গার্লস হাই স্কুল, পূঃ মেদিনীপুর), মৈনাক জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), ইশিকা বিশ্বাস (হাবড়া কামিনীকুমার গার্স হাইস্কুল, উঃ ২৪ পরগনা), দেবাঞ্জন সরকার (অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, উঃ ২৪ পরগনা), মধুমন্তী দে (সরস্বতী বালিকা বিদ্যালয় এবং শিল্প শিক্ষা সদন, কলকাতা), সৌম্যজিত্ বসাক (যাদবপুর বিদ্যাপীঠ)। প্রাপ্ত নম্বর ৬৮২।

দশম হয়েছেন ঐশিকা সরকার (বালুরঘাট গার্লস হাই স্কুল, দঃ দিনাজপুর), তথাগত মুখার্জি (জয়পুর হাই স্কুল, বাঁকুড়া), ঋষন্ত পাল (বাঁকুড়া জেলা স্কুল), রাকেশ দে (সাঁইথিয়া টাউন হাইস্কুল), কল্যাণ নন্দী (শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুল), অনীক ভৌমিক (চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়, হুগলি), সুরজিত্ সাউ (মহিষাদল রাজ হাইস্কুল, পূঃ মেদিনীপর), ঐশিকা চক্রবর্তী (আরংঘাটা গার্স হাইস্কুল, নদিয়া), শুভদীপ দে (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়), অয়ন মজুমদার (বারাসত প্যারীচরণ সরকার গভঃ হাইস্কুল, উঃ ২৪ পরগনা), দীপপ্রকাশ বসু (বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল), আব্দুল মালেক খান (পাইকপারি হাই স্কুল, দঃ ২৪ পরগনা), কুন্তল দাস (শিবপুর বিই কলেজ মডেল হাই স্কুল, হাওড়া), রৌনক চন্দ্র (হাওড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮১।

Developed by DXDasia