
ইন্ডিয়ানাপলিসকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল জাপানি সাবমেরিন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মার্কিন এক রণতরীর ধ্বংসাবশেষ প্রশান্ত মহাসাগরে খুঁজে পাওয়া গেছে। ৭২ বছর আগে মার্কিন রণতরী ইউএসএস ইন্ডিয়ানাপলিসকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল জাপানি সাবমেরিন টর্পেডো। এ খবর শনিবার জানিয়েছে মার্কিন নৌবাহিনীর গবেষক দল।
১৯৪৫ সালের ৩০ জুলাই। মার্কিন যুদ্ধজাহাজ ইন্ডিয়ানাপলিস ফিলিপাইন সাগরে গুয়াম ও লেইটির মাঝামাঝি জায়গায় এসে পৌঁছলে জাপানি সাবমেরিন টর্পেডো হামলা চালায় তার ওপর। মাত্র ১২ মিনিটে বিশালাকার এ জাহাজটি ডুবে যায় সমুদ্রগর্ভে। ফলে বিপদের বার্তা দেয়ার কোনো সুযোগ ছিল না। রণতরীটিতে ১ হাজার ১৯৬ জন ক্রু মেম্বার ছিলেন। তাদের মধ্যে ৮০০-৯০০ জন সমুদ্রে লাফিয়ে পড়েন। কিন্তু চার দিন ধরে সমুদ্রের হিংস হাঙ্গরের সঙ্গে লড়াই করতে হয় তাদের, বেঁচে যান মাত্র ৩১৬ জন। দীর্ঘ সময় পরও এখন পর্যন্ত মার্কিন রণতরীটির ২২ জন ক্রু বেঁচে রয়েছেন। মাত্র ১২ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যাওয়ায় তার নির্দিষ্ট অবস্থান কোথায় ছিল, তা নিয়ে এতদিন রহস্যই ছিল। ১৮ আগস্ট জাহাজটির সন্ধান পায়।
