
দেবতাদের কদর বাড়ছে চিনে
চিনে দেবতাদের কদর বাড়ছে। কমিউনিস্ট চিনে ভগবানদের জন্য বরাদ্দ এখন বিমানে বিজনেস ক্লাস। বিমানে বিজনেস ক্লাসে চীনা দেবতাদের নিয়ে যাওয়ার ছবি এখন সোস্যাল নেটওয়ায়ার্কে ভাইরাল হয়ে গেছে। বিমানে চড়া দেবমূর্তিগুলোর মধ্যে চীনের সমুদ্রের দেবী মাজু। দক্ষিণ চীনে এবং মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের বৌদ্ধ ও তাও ধর্মাবলম্বীরা মাজু দেবীর পূজা করেন। বিশ্বাস, দেবী মাজু সমুদ্রের জেলে ও নাবিকদের রক্ষা করেন। দ্বিতীয় মূর্তিটি দেবতা কিয়ানলিয়ানের। তিনি হাজার বছর দূরে কী কী হবে কী কী হাছে সব দেখতে সক্ষম। তাই তাঁকে সবাই পুজো করেন।আর তৃতীয় দেবতার নাম শান ফেং। হাজার মাইল দূরের শব্দ তিনি শুনতে সক্ষম। তারা উভয়েই স্বর্গে দেবতাদের রক্ষক।
চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, চীন-মালয়েশিয়া সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় চীনের থিয়ান হৌ মন্দির থেকে মালয়েশিয়ায় এই তিন দেবমূর্তি আনা হয়। সমুদ্রের দেবতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে তাদেরকে তুলে দেওয়া হয় বিমানের বিজনেস ক্লাসের তিনটি টিকিট কেটে। প্রতিটি টিকিটের দাম ছিল প্রায় ২ হাজার ৯১ ইয়ান (২৩৭ পাউন্ড)। এই সব মূর্তি কিছু অনুষ্ঠান শেষে চীনে ফিরিয়ে আনা হবে।
