
তিনি হলেন ভারতের প্রথম স্যাটেলাইটের জনক উদুপি রামচন্দ্র রাও
ইন্দ্রপতন হল ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে। ভারতীয় মহাকাশ গবেষণায় নতুনদিগন্তের পথিকৃৎ তিনি। তিনি হলেন ভারতের প্রথম স্যাটেলাইটের জনক উদুপি রামচন্দ্র রাও। সোমবার বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই মারা গেলেন কালজয়ী এই বিজ্ঞানী। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৭৫ সালে রামচন্দ্র’র তৈরি করা দেশের প্রথম মহাকাশ যান ‘আর্যভট্ট’ পাড়ি দেয় মহাশূন্যে। ২০১৬ সালে তাঁকে পদ্ম বিভূষণে সম্মানিত করা হয়। তিনি আমদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি গভনিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলজির চ্যান্সেলের ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় বিজ্ঞানমহল।
