১৮ বছর বয়সীদের ভোটার তালিকায় নাম তোলায় উৎসাহ কম

বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন

বয়স ১৮ হলেই ভোট দিতে পরবেন যে কোনও ভারতীয় নাগরিক। কিন্তু ১৮ বছরের তরুণ তরুণীরা কি ভোট দিতে খুব আগ্রহী? ১৮ বছর পূর্ণ হয়েছে কিন্তু ভোটার লিস্টে নাম নেই এই সংখ্যাটা এই মুহূর্তে সারা দেশে  ৩ কোটি ৩৬ লক্ষ। এদের প্রত্যেকের বয়স ১৮-১৯-এর মধ্যে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে ১৮-১৯ বছর বয়সের তরুণ তরুণীদের মাত্র ৪০ শতাংশ তাঁদের নাম ভোটার তালিকায় তুলেছেন। ৬০ শতাংশই রয়ে গিয়েছেন এর বাইরে। নির্বাচন কমিশন জানাচ্ছে, ১৮-১৯ এই বয়সের তরুণ তরুণীরা যাতে আরও বেশি করে তাঁদের নাম ভোটার তালিকায় তোলেন তার জন্য নির্বাচন কমিশন বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। উদাহরণ হিসেবে নির্বাচন কমিশন বলছে উত্তরপ্রদেশে এই নাম না তোলা তরুণ তরুণীর সংখ্যাটা  ৭৫ লক্ষ। বিহারে ৪৬ লক্ষ। তবে কয়েক বছর আগে এই ছবিটা আরও খারাপ ছিল।

Developed by DXDasia