১৯ বছর ধরে গৌড়ের লুকিয়ে থাকা ইতিহাস খুঁজছেন এক চা বিক্রেতা

অবহেলায় পড়ে থাকা প্রত্নসামগ্রী পরম যত্নে সংগ্রহ করেন তিনি

মালদা জেলায় রয়েছে গৌড় নগরের ধ্বংসাবশেষ। তার আশেপাশে, পুকুট কাটতে গিয়ে, কিংবা জমি চাষ করতে গিয়ে হঠাৎ হঠাৎ খুঁজে পাওয়া যায় নানান ঐতিহাসিক নিদর্শন। সেগুলি যত্ন করে নিয়ে যান নিজের বাড়িতে। কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষক বা অধ্যাপক নন, ১৯ বছর ধরে এভাবেই বিরল ইতিহাস সংগ্রহ করে চলেছেন এক চা ও ঠান্ডা পানীয় বিক্রেতা। 

গৌড়ের এক পুরোনো স্থাপত্যের সামনে তাঁর দোকান। নাম বৈদ্যনাথ মণ্ডল। গৌড় অঞ্চলেরই বাসিন্দা তিনি। সময় পেলেই তিনি ঘুরে বেড়াল জেলার আনাচে কানাচে। তাবড় গবেষকেদের চোখ যা এড়িয়ে যায়, তিনি সেসব দুর্মুল্য প্রত্নসামগ্রীর সন্ধান পান। কোনো মৃৎপাত্র হয়তো পড়ে আছে অনেক দিন ধরে, ঢেকে গেছে কাদায়, বৃষ্টিতে একদিন কাদা ধুয়ে আসল প্রাচীন জিনিসিটা বেরিয়ে পড়ল, ঠিক চোখে পড়বে তাঁর। পরম সেটিকে তিনি নিয়ে যাবেন নিজের বাড়িতে।

ইতিহাস সংগ্রহ করতে গিয়ে বারবার বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। তবুও দমে যাননি। নিজের সংগ্রহের কথা জানাতে তিনি যোগাযোগ করেছেন জেলা প্রশাসন, নবান্ন, গৌড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কোনো ইতিবাচক সাড়া পাননি এখনও। ইতিহাস খোঁজার আনন্দেই সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি পুরোনো গৌড়কে নতুন করে আবিষ্কার করে চলেছেন। 

Developed by DXDasia