
গোপীবল্লভপুরের কুঠিঘাটে তৈরি হচ্ছে চা বাগান
পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং কর্মসংস্থান বৃদ্ধির বাড়ানোর লক্ষ্যে সুবর্ণরেখা নদীর বাঁধে চা বাগান তৈরি করছে ঝাড়গ্রাম জেলা। গোপীবল্লভপুর -২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে নদী বাঁধে মাটির ঢাল তৈরি করে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের এই কাজে লাগান হচ্ছে।
শিলিগুড়ি থেকে আড়াই ফুট উচ্চতার চা গাছ নিয়ে এসে দেড় বিঘে জমিতে বপন করা হয়েছে। কুঠিঘাটে এই চা বাগান তৈরির উদ্যোগ ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণ বঙ্গেই প্রায় নজিরবিহীন।
