
ঝালমুড়ির পর চা আর কুকিজ, আবার কি নতুন করে বিতর্কের ফাঁদে বাবুল
সেবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঝালমুড়ি খেয়ে দলীয় নেতা-নেত্রীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু রাজনৈতিক সৌজন্য রক্ষার ক্ষেত্রে তিনি যে এককাট্টা তা আরেকবার প্রমাণ করলেন গায়ক-সাংসদ বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ড যাওয়ার পথে দমদম বিমানবন্দরেই তাঁর সঙ্গে দেখা হয়ে যায় বাবুলের। তিনি মুম্বই যাওয়ার বিমানের জন্য অপেক্ষায় ছিলেন। মমতাকে দেখেই আবদার, কি দিদি, আমায় না খাইয়ে চলে যাচ্ছেন! মমতাও হাসিমুখে সৌজন্য রক্ষা করেন বাবুলকে চা আর কুকিজ খাইয়ে।
আগে ভিক্টোরিয়ায় গাড়ি থামিয়ে বাবুলকে ঝালমুড়ি খাইয়ে ছিলেন মমতা। সেবার বিজেপি-র অন্দরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার বাবুল কুকিজ খাওয়ার বিতর্ক ফের নতুন করে দানা বাঁধা কী না সেটাই দেখার।
