নদীর দূষণ মোকাবিলায় গড়া হবে টাস্ক ফোর্স

নদী পুনরুজ্জীবন কমিটির সুপারিশ

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রাজ্যস্তরে নদী পুনরুজ্জীবন কমিটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই কমিটি নদীর দূষণ প্রতিরোধে বিভিন্ন জেলায় বিশেষ টাস্ক সোর্স গড়ার প্রস্তাব দিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ, সেচ, জনস্বাস্থ্য, কারিগরি সহ বিভিন্ন দপ্তরের জেলা স্তরের আধিকারিকদের রাখা হতে পারে তাতে। 

প্রাথমিকভাবে ১৭টি নদীকে দূষিত নদীখাতের তালিকায় রেখেছিল পরিবেশ দপ্তর। বিদ্যাধরী, মহানন্দা, চূর্ণী, ভাগীরথী, দামোদর, জলঙ্গি, কাঁসাই, মাথাভাঙা, বরাকর, দ্বারকেশ্বর, কালজানি, করলা, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, তিস্তার মতো নদীর অংশবিশেষ এই তালিকার মধ্যে রয়েছে। পর্ষদের রিপোর্ট পর্যালোচনা করে নদী পুনরুজ্জীবন কমিটি জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই আগের থেকে কমেছে দূষণের মাত্রা। সেই মতো গোটা বিষয়টি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অবগত করা হবে। 

Developed by DXDasia