
তাজমহল সমাধি, মন্দির নয়-এএসআই
মন্দির, মসজিদ, সমাধি নিয়ে রাজনীতির অসহিষ্ণু পরিবেশে সাহসী অবস্থান নিল আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া(এএসআই)।তাজমহল মন্দির নয় সমাধি। আগ্রার একটি স্থানীয় কোর্টের মামলার প্রেক্ষিতে স্পষ্ট জানিয়েদিল আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া(এএসআই)। এই প্রথম তাজমহল নিয়ে সরকারি ভাবে দৃঢ়তার সঙ্গে একথা জানাল এএসআই। ২০১৫-এর এপ্রিল মাসে আগ্রা কোর্টের ৬ আইনজীবী মামলা করেন, তাজমহলের জায়গায় আসলে একটি শিব মন্দির ছিল। সেকারণেই তাজমহলের একেবারে ভেতরে হিন্দু তীর্থ যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হোক। এই মামলার প্রেক্ষিতে আগ্রা কোর্ট নোটিস দিয়ে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় সংস্কৃতী মন্ত্রক, স্বরাষ্ট্র সচিব ও এএসআইকে জবাব দিতে বলে। সেই নোটিসের প্রেক্ষিতেই এএসআই জানায় তাজমহল মন্দির নয় সমাধি।
