
মিষ্টি খাইয়ে মশা মারুন
মিষ্টি খাইয়ে মশাদের মেরে ফেলার এক অভিনব পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই ওষুধ দিয়ে নাকি মশাদের ঝাড়ে-বংশে খতম করা যায়, প্রস্তুতকারকদের দাবি এমনটাই। এই ওষুধ এমন রাসায়নিক রয়েছে যা কৃত্রিমভাবে মিষ্টির গন্ধ তৈরি করবে। যাতে মশারা আকৃষ্ট হয়ে পালে পালে মশারা ওই দিকে ধাবিত হবে। তবে মিষ্টির গন্ধটা পানতুয়া না স্পঞ্জ রসগোল্লা নাকি জিলিপির, তা এখনও প্রকাশ করেননি প্রস্তুতকারকরা।মিষ্টি ভেবে এই কীটনাশক পান করার পর মশারা সব একেব একে মরে যাবে। ম্যালেরিয়ার কবলিত আফ্রিকার দেশ তানজানিয়ায় এই কীটনাশকের পরীক্ষায় দেখা গেছে এতে মশা প্রায় শতভাগ নির্মূল হয়ে যায়।
ভেকট্র্যাক্স নামের এই কীটনাশক ম্যালেরিয়া ছাড়াও জিকা ভাইরাস ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে কার্যকরী হবে। কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এজেনর মাফ্রা-নেটো কোম্পানি বলছে, ওষুধটি তারা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবে।
