
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট সম্মানে ভূষিত হতে চলেছেন প্রবীণ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং এশিয়ান গেমসে সোনা বিজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। এর পাশাপাশি আরও দুই বিশিষ্ট ব্যক্তিত্ব পেতে চলেছেন ডিএসসি উপাধি। তাঁরা হলেন মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক মোহন মহারাজ এবং ন্যাশানাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকের অধ্যাপক পার্থপ্রতিম মজুমদার।
প্রথমে ঠিক হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন। কিন্তু মাননীয় রাজ্যপাল সেদিন সময় দিতে না পারায় ২০ জুন সমাবর্তনের আয়োজন করা হয়েছে। সেদিনের উৎসবে প্রধান অতিধি হিসেবে হাজির থাকবেন আইআইটি কানপুরের রসায়ন বিভাগের অধ্যাপক রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
