
দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে তৈরি হবে এই মিউজিয়াম
আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র। এবার সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের একটি মিউজিয়াম তৈরি করা হবে এখানে, যেখানে থাকবে আসল আয়তনের বাঘ, কুমির, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, ও পাখি, যা সুন্দরবনে পাওয়া যায়। পাশাপাশি, সুন্দরবনের মৎস্যজীবী ও নৌকায় তাঁদের জীবনযাপনের দৃশ্যও তুলে ধরে হবে দীঘায়। প্রদর্শনীর জন্য থাকবে বইপত্র ও মেরিন বিজ্ঞানের প্রয়োজনীয় নানা যন্ত্রপাতিও।
কিছুদিন আগে দীঘার সমুদ্রতটে বিশালাকার নিলতিমি’র দেহ পাওয়া যায়। এটিও আছে মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে, যা পর্যটকদের মধ্যে তৈরি করেছে আলোড়ন।
