অযোধ্যা পাহাড়ে সৌরবিদ্যুৎ

গড়ে উঠবে ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র

পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থা চালু হচ্ছে অযোধ্যা পাহাড়ে। গড়ে উঠবে ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন মিলেছে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প বসানো হবে। এই প্রকল্পের মোট সময়সীমা ধরা হয়েছে ৮১ মাস। প্রকল্পের জন্য খরচ হবে ৮৬৫০.৬৯ কোটি টাকা।
এর আগে পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। তবে নতুন প্রকল্পটি সম্পূর্ণ আলাদা। এতদিন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের টুর্গায় তাপবিদ্যুতের মাধ্যমে জলকে উঠিয়ে তা জলবিদ্যুতে নামানো হত। এবার সৌরবিদ্যুতের মাধ্যমে জল উঠিয়ে আপার ড্যামে জলবিদ্যুতের মাধ্যমে নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

মূলত ২০২২ সালের দিকে তাকিয়ে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Developed by DXDasia