
ভূতের গল্প নিয়ে টিভি সিরিজ
রাস্কিন বন্ডের লেখা ১২টি ভূতের গল্প নিয়ে টিভি সিরিজ বানাচ্ছেন চারজন পরিচালক। তার মধ্যে ৫টি গল্প নিয়ে কাজ করবেন সুমন মুখোপাধ্যায়। রাস্কিন বন্ডের লেখা ভূতের গল্প যেরকম হয়, অর্থাৎ ভয়াল উপাদানের থেকে মানবিক আবেদন গুরুত্ব পায় বেশি, টিভি সিরিজে সেরকম আমেজই পাবেন দর্শকরা।
‘ঘোস্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড’ নামের এই টিভি সিরিজে সুমন মুখোপাধ্যায় যে গল্পগুলির পরিচালনা করছেন সেগুলি হল, ‘হুইসপারিং ইন দ্য ডার্ক’, ‘দ্য ফেস ইন দ্য ডার্ক’, ‘গণপত স্টোরি’, ‘টোপ্যাজ’ এবং ‘প্রাইজ’। সুমনা চক্রবর্তী, পুনিত ইসার, কুণাল রায় কাপুর, সুমিত ব্যাস, রাজশ্রী দেশপাণ্ডে, কে কে মেনন, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, ইরা দুবের মতো অভিনেতারা অভিনয় করেছেন সুমনের পর্বগুলোতে। অনিরুদ্ধ রায়চৌধুরি আরও দুটি পর্ব পরিচালনা করছেন। সব মিলিয়ে ১২টি পর্ব দর্শকরা ভালোই উপভোগ করবেন বলে আশা করা যায়।
