গোটা দেশে সিবিএসই পরীক্ষায় তৃতীয় স্থানে মালদার সুমাইতা

চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের ৪ জন

এবারের সিবিএসই পরীক্ষায় নজর কাড়ল পশ্চিমবঙ্গ। সর্বভারতীয় মেধা তালিকার তৃতীয় স্থানে এবং রাজ্যে সম্ভাব্য প্রথম স্থানে রয়েছে মালদার সুমাইতা লাইসা। সারা দেশে চতুর্থ স্থানে এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে ৪ জন। রাজ্যের পড়ুয়াদের এত ভালো ফল সাম্প্রতিক অতীতে নজরে পড়েনি বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ। খুশির হাওয়া তাই গোটা রাজ্য জুড়েই। 

মালদার ঊষা মার্টিন স্কুলের পড়ুয়া সুমাইতা পেয়েছে ৫০০–র মধ্যে ৪৯৭, অর্থাৎ ৯৯.৪ শতাংশ। ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর ৯৯, বাংলায় ৯৯, অঙ্কে ১০০, সায়েন্সে ৯৯, সোস্যাল সায়েন্সে ১০০ এবং ফাউন্ডেশন অফ আইটি-‌তে ১০০। ৪৯৬ পেয়ে সারা দেশে চতুর্থ হয়েছে আসানসোলের ডিএভি পাবলিক স্কুলের ইশিকা ব্যানার্জি, বার্নপুর রিভারসাইড স্কুলের রিচা গুপ্তা, সাউথ পয়েন্ট হাইস্কুলের সূচনা হালদার এবং ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সৌম্যদীপ দাস। পাশাপাশি, ৪৯৫ পেয়ে সারা দেশে পঞ্চম ও পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছে ৫ জন। 
 

Developed by DXDasia