শরীরের সবকটি অঙ্গের স্থান বিপরীতমুখী, সফল অস্ত্রোপচার রামপুরহাট সরকারি হাসপাতালে

বিরলতম অস্ত্রোপচারের সাক্ষী রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

আজব এই দুনিয়া। কারোর কারোর ক্ষেত্রে আস্ত শরীরটাও আজব। শরীরের সবকটি অঙ্গের স্থান বিপরীতমুখী। শুনেছেন কখনও? রামপুরহাটের এক ব্যক্তির শরীর ছিল এমনই। যা কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের দেখা যায়। সেই রোগীর অফল অস্ত্রোপচার করলেন বীরভূম জেলার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকদের কাছে যা বিরলতম অস্ত্রোপচার। 

সাতাশ বছর বয়সী মিজানুর রহমান এমনই এক অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসার কোনও সুরাহা হয়নি। অবশেষে তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন। চিকিৎসকরা দেখেই বুঝেছিলেন শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে। শরীরের ভিতর অঙ্গগুলি বিপরীত দিকে অবস্থান করছে। এমনকি গলব্লাডারে পাথর ধরা পড়ে। সৌরভ মাজি নামের এক শল্য চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অবশেষে সফল হন। 

এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সরকারি হাসপাতালের চিকিৎসার পরিস্থিতি। জেলায় জেলায় এরকম সরকারি হাসপাতাল বিরলতম অস্ত্রোপচার করে রোগীকে সুস্থ করে তুলছে। গ্রামের মানুষ সবসময় চান, রোগীকে যাতে কলকাতায় বা রাজ্যের বাইরে যেতে না হয়। হাতের কাছে যদি ভালো পরিষেবা না পান, তাহলে কীসের হাসপাতাল। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল।

ছবি- প্রতীকী 

Developed by DXDasia