বন্দুক নিয়ে ক্লাসে আসবে ছাত্ররা

শিক্ষক পড়াবেন বন্দুক নিয়ে

বন্দুক নিয়ে ক্লাস করা যাবে। শুধু তাই নয়, মাস্টারমশাইও বন্দুক নিয়ে পড়াতে আসতে পারবেন। নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে গত শনিবার থেকে এই আইন চালু হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীরা এখন থেকে কলেজ ক্যাম্পাসে বন্দুক নিয়ে যেতে পারবেন। ক্যামপাসে সম্ভাব্য বন্দুকধারীদের হামলার আশঙ্কায় এই আইন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন আইনপ্রণেতারা। কানসাসের রিপাবলিকান পার্টির গভর্নর স্যাম ব্রোনব্যাক বলেছেন এই আইনের ফলে ‘আমরা আমাদের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত করতে পারব’। তবে এ আইন নিয়ে খুশি নন অনেক শিক্ষকই। তাঁরা কেউ কেউ চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কেউ বলেছেন  বন্দুকধারী ছাত্রদের তাঁরা কোনো অবস্থাতেই পড়াতে আগ্রহী নন।

Developed by DXDasia