স্টেম সেল গবেষণা নিয়ে ট্রপিক্যালের সঙ্গে চুক্তি কল্যাণীর

পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে

স্টেম সেল এবং কর্ড ব্লাড কালচার নিয়ে গবেষণার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের আজ একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। কল্যাণী বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকরকুমার ঘোষ এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের রিজেনারেটিভ মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার নিরঞ্জন ভট্টাচার্যের উপস্হিতিতে এই চুক্তি সম্পাদিত হয়। এর ফলে এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র- ছাত্রীরা এখন থেকে স্টেম সেল এবং কর্ড ব্লাড নিয়ে গবেষণা করতে পারবেন। পাঁচ বছরের জন্য এই চুক্তি  করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক সুখেন বিশ্বাস জানিয়েছেন।

Developed by DXDasia