বাঙালির ঘরে ঘরে পোস্ত পৌঁছে দিতে নজিরবিহীন উদ্যোগ নিল রাজ্য সরকার

পোস্ত চাষের তোড়জোড় শুরু করল সরকার নিজেই

যত দিন যাচ্ছে, পোস্তর দাম চলে যাচ্ছে নাগালের বাইরে। অথচ খাদ্যরসিক বাঙালির পাতে মাঝে মাঝে পোস্ত না হলে ভূরিভোজ ঠিক যুতসই হয় না। পোস্তর দাম আম-বাঙালির সাধ্যের মধ্যে রাখতে এবার বিকল্প উপায় খুঁজে বের করল রাজ্য সরকার। 

এবার রাজ্য সরকারের নিজেই পোস্ত চাষ করার তোড়জোড় শুরু করল। পোস্ত গাছ থেকে আফিম তৈরি হয়। সরকারি উদ্যোগে পোস্ত চাষ করলে আফিম তৈরির কোনো সম্ভাবনা থাকবে না। 

তবে পোস্ত চাষ করতে গেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজ্য সরকার নারকোটিক্স ব্যুরোর দ্বারস্থ হলে কেন্দ্রীয় সরকারের সেই সংস্থা জানিয়েছে, ট্র্যাডিশনাল এরিয়ার বাইরে পোস্ত চাষের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে রাজ্য সরকার ফের উদ্যোগ নেবে বলে জানা গেছে। 
 

Developed by DXDasia