
চার বন্ধুর ছবি ‘চার এ ৪২০’
আবার কমেডি ঘরানার ছবিতে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আতিউল ইসলামের ছবি ‘চার-এ ৪২০’। চার বন্ধুর ছবি ‘চার এ ৪২০’। সানি এমনিতে অন্যন্ত বাজে কথা বলে। একটি মেয়ের প্রেমেও পড়ে। যদিও অনেক মেয়ের সঙ্গেই সম্পর্কের ফাঁদে পড়ে সে। একদিন স্বপ্নে সেই প্রেমিকা ধরা দেয়, বলে তাকে উদ্ধার করতে নইলে পরিবারের লোক তাঁর বিয়ে দিয়ে দেবে। বন্ধুদের সাহায্যে প্রেমিকাকে বাঁচাতে বেরিয়ে পড়ে সানি। তারপর? এই নিয়েই এগোবে ছবির চিত্রনাট্য।
ইতিমধ্যেই রেশমি মিত্রের ‘শ্লীলতাহানির পরে’ ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’-র কাজও প্রায় শেষ। সৌমিত্র-স্বাতীলেখার ‘বেলাশেষ’-এর সিক্যুয়েল ছবি এটি।
