
অরুণিমা দে’র ‘তুমি ও তুমি’ ছবিতে দেখা যাবে তাঁদের
সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী, তাঁদের একসঙ্গে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘পোস্ত’ ছবিতে। বেশ জনপ্রিয় হয়েছিল সেই ছবি। আবার এই কিংবদন্তীরা জুটি বাঁধছেন পরিচালক অরুণিমা দে’র ‘তুমি ও তুমি’ ছবিতে। আকাদেমি পুরস্কারপ্রাপ্ত অরুণিমা সেনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবির গল্প। তাঁর উপন্যাসের তিন নারী গুঞ্জন, সিঁদুর ও আশালতার এই সমাজে অত্যাচারিত হওয়ার কথা সিনেম্যাটিক জার্নিতে আবর্তিত হয়। এই ছবিতে আশালতার চরিত্রে অভিনয় করছেন লিলি চক্রবর্তী এবং মণিময়ের চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, ভাস্কর ব্যানার্জি এবং বিশ্বনাথ বসুকে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষায়।
