পাঁচ বছরের অলির গানে মাতোয়ারা পাঁচ কোটি শ্রোতা

শুভেচ্ছা এসেছে পাকিস্তান থেকেও

রায়গঞ্জের ছোট্ট মেয়ে অলি। তারই গাওয়া গানের ফ্যান এখন গোটা বিশ্ব জুড়ে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অরিজিৎ সিং। 

অলি আসলে পাঁচ বছরের মেয়ে সমৃদ্ধি কুণ্ডুর ডাক নাম। তবে অলি নামে গাওয়া তার গানগুলোই ঝড় তুলেছে ইউটিউবে। জনপ্রিয় শিল্পীদের গাওয়া বেশ কিছু হিন্দি গান অলির কণ্ঠে রেকর্ড করা হয়েছিল রায়গঞ্জের এক স্টুডিওতে। গত জুন মাসে তার গাওয়া ‘পাপ্পা মেরি পাপ্পা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই এক কোটির বেশি মানুষ সেই গান শোনেন। জুলাই মাসে ‘জো ভি থি দুয়া’ গানটির ভিউয়ার ৫ কোটি ছাড়িয়ে যায়। অলিকে শুভেচ্ছা পাঠিয়েছেন পাকিস্তানের শ্রোতারাও।

বিভিন্ন ফাংশনে গান গাওয়ার অনুরোধ এলেও অলি সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলের বাইরে অন্য কোনো ফাংশনে গাইবে না সে। স্বাধীনতা দিবসের আগে রায়গঞ্জের প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে যৌথভাবে জাতীয় সংগীত গয়েছে অলি, যা ইউটিউবে পাওয়া যাচ্ছে। শ্রোতাদের আবদার, সেই গান অলিকে গাইতে হবে একক কণ্ঠে। এখন গরমের কারণে অলির শরীর ঠিক নেই। সে সুস্থ হলেই শ্রোতাদের আবদার মেটাবে বলে জানা গেছে।  

 

Developed by DXDasia