
থিম পুজোর পথ ধরে নিউটাউনে থিম পার্ক
স্থাপত্যের শহর কলকাতায় এবার নতুন সংযোজন থিম পার্ক। থিম বলতেই শহরবাসীর মনে পড়ে যায় দুর্গা পূজার মণ্ডপগুলিকে। শিল্পীদের শিল্পকর্ম দেখার জন্য প্রতি বছর অনেক মানুষ ভিড় জমায় মণ্ডপগুলিতে। থিমের প্রতি মানুষের এই আকর্ষণ ও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হচ্ছে থিম পার্ক। এই প্রকল্পের কাজ করছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য থিম হিসাবে বেছে নেওয়া হচ্ছে গল্প ও সিনেমায় দেখা চরিত্রগুলিকে। এই থিম পার্কটি তৈরি করা হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা সোনার কেল্লার অনুকরণে। সিনেমার পেক্ষাপট অনুযায়ী মরুভূমি ও তাতে চড়ে বেড়ানো উট। উটে পিঠে বসে থাকা জটায়ু, তপসে ও আমাদের সকলের প্রিয় ফেলুদা।
