
ভুবনেশ্বরের এশিয়ান মিটে হেপ্টাথেলনে ৫৯৪২ স্কোর করে সোনা জিতলেন বাংলার স্বপ্না বর্মণ
ভুবনেশ্বরের এশিয়ান মিটে হেপ্টাথেলনে ৫৯৪২ স্কোর করে সোনা জিতলেন বাংলার স্বপ্না বর্মণ। শেষ বাংলা থেকে এই বিভাগে ২০১৫-য় ইনচিওনের এশিয়ান মিটে সোনা জিতেছিলেন সোমা বিশ্বাস। তবে স্বপ্নার থেকে বেশি স্কোর আগে কেউ করেননি বাংলার। দীর্ঘদিন ধরে চোটের কারণে প্র্যাকটিস থেকে দূরে থাকা এই অ্যাথলিট তাঁর সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন সাই-এর কোচ সুভাষ সরকারকে।
জলপাইগুড়িতে দরমার বাড়িতে থাকে স্বপ্নার পরিবার। বাবা অসুস্থ। জোটেনি চাকরি। দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয় প্রতিনিয়ত। বলছেন, চাকরি না পেলে আর সংসার টানতে পারছিনা। তবু থামাননি স্বপ্নের দৌড়। এবার পাখির চোখ এশিয়াডে পদক জেতা।
