“কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা কঠিন”

লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে এই জীবন দর্শন

২৭ জুন, ২০১৭। আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী আবদুল কালামের দ্বিতীয় প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই কিছু উক্তিকে ফিরে পড়ব আমরা। লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়েছে তাঁর দর্শন। এই উক্তিগুলি সেই সাক্ষ্যই বহন করছে।

১) “আকাশের দিকে তাকাও। আমরা একা নই। এই মহাবিশ্ব আমাদের বন্ধু। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার অভিসন্ধিতে লিপ্ত এই বিশ্ব।”

২) “জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।”

৩) “উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।”

৪) “সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।”

৫) “ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।”

৬) “কেবল সাফল্যের গল্প পড়বেন না। সেখানে শুধু একটাই বার্তা পাবেন। যদি ব্যর্থতার কাহিনিগুলো দেখেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন।”

৭) “আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পালটাতে পারবেন। আর সেটাই আপনার ভবিষ্যৎ পালটে দেবে।”

৮) “একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু একটা গোটা লাইব্রেরির সমান।”

৯) “আমাদের সকলের প্রতিভা সমান নয়। কিন্তু প্রত্যেকেরই সমান অধিকার আছে নিজেদের প্রতিভায় শান দেওয়ার।”

১০) “কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা কঠিন।”

Developed by DXDasia