
পার্কগুলি সৌরবিদ্যুৎ চালিত হলে সাশ্রয় হবে গড়ে প্রায় ৮০-৮৫% বিদ্যুৎ
শহরের ১৬টি পার্কের আলোকসজ্জার জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করবে পুরসভা। প্রাথমিক পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহার করে দেশপ্রিয় পার্কের বিদ্যুতের বিল ছ-গুণ কমেছে। এবার এই সৌরবিদ্যুৎ চালিত গ্রিড লাগানো হবে ম্যাডক্স স্কোয়ার, যতীন দাস পার্ক, সুকুমার রায় উদ্যান, পাটুলি, সরশুনার একটি পার্ক, বেহালার মোহিনী কুঞ্জ পার্ক, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার এবং কলেজ স্কোয়ারে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রায় ৫২ কোটি টাকা মঞ্জুর করেছে।
