
বিদ্যুতের বিল কমানো জন্য আবাসনে বসল সৌর প্যানেল
দিন দিন বেড়েছে চলেছে মাসিক বিদ্যুতের বিল। সেই পরিস্থিতিতে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা ইএম বাইপাস লাগোয়া অভিষিক্তা মোড়ের এক আবাসনের বাসিন্দাদের মাথায় আসে। এখন সেখানে বিদ্যুতের বিল তো কমছেই, পাশাপাশি সৌর বিদ্যুৎ বিক্রি করে আবাসন কমিটির ভাঁড়ারে আসতে চলেছ কিছু অর্থও।
বাইপাসের ধারের রুচিরা আবাসনের বাসিন্দারা অবশ্য প্রথমে সৌর প্যানেল বসানোর ব্যাপারে একমত হতে পারছিলেন না। কারণ, প্রাথমিক খরচ প্রায় ১২ লক্ষ টাকার মতো। তবে দীর্ঘ মেয়াদে সে টাকার সাশ্রয় হবে, সে কথা বিবেচনা করে রাজি হন সবাই। পরিবেশ রক্ষার কথাও তাঁদের মাথায় ছিল। এখন দিনে গড়ে ১০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সৌর প্যানেল থেকে। আবাসনে যেটুকু বিদ্যুৎ লাগে, সেটুকু বাদে ন্যাশানাল গ্রিডে চলে যাচ্ছে বাকিটা। সরকারকে বিক্রি করা হচ্ছে সেটা।
সৌর প্যানেল লাগানোর ফলে এখন প্রত্যেক মাসে ২২ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। আর বিদ্যুৎ বিক্রি করে আয় হতে চলেছে মাসে প্রায় ১১ হাজার টাকা।
