কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা

সৌরশক্তির সাহায্যে চলবে জৈব এটিএম

আমাদের দেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও এটিএমের সংখ্যা যথেষ্ঠ কম। তার প্রধান কারণ, গ্রামের দিকে এখনও সব জায়গায় বিদ্যুৎ পৌঁছয়নি এবং এটিএম কীভাবে ব্যবহার করতে হয়, তা গ্রামের বহু মানুষ এখনও শিখে উঠতে পারেননি। এইসব মানুষের কাছে এটিএম পরিষেবা পৌঁছে দিতে বিদ্যুতের সাহায্য ছাড়াই এটিএম চালানোর পদ্ধতি আবিষ্কার করেছেন কলকাতার একদল গবেষক।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আর্থিক সহায়তায় অধ্যাপক শান্তিপদ গণ চৌধুরীর নেতৃত্বে এই গবেষক দল তাঁদের গবেষণাপত্র প্রকাশ করেছে ‘ইন্টারন্যাশানাল জার্নাল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ’ পত্রিকায়। তাঁদের প্রযুক্তি ব্যবহার করলে আঙুলের ছাপ দিয়েই এটিএম থেকে টাকা তোলা যাবে। কার্ডের আর প্রয়োজন হবে না। ‘জনতা সোলার’ নামের এই জৈব এটিএমগুলি সৌরশক্তিতেই চলবে। কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছ’মাস থেকে এক বছরের মধ্যেই ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এই বিশেষ এটিএম চালু করবে। 
 

Developed by DXDasia