দেশের প্রথম অত্যাধুনিক স্নাইপার রাইফেল ইছাপুরে

কলকাতার কমান্ডোদের হাতে ইছাপুরের স্নাইপার

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন উত্তর ২৪ পরগণার ইছাপুর রাইফেল ফ্যাক্টারেতে দেশের মধ্যে প্রথম অত্যাধুনিক স্নাইপার রাইফেল তৈরি করা হয়েছে। এই রাইফেল কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইছাপুর রাইফেল ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার রত্নেশ্বর ভার্মা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের হাতে এই অস্ত্র তুলে দেন। শ্রী ভার্মা জানান, কলকাতা পুলিশ দুশোটি স্নাইপার রাইফেল তৈরির বরাত দিয়েছে ইছাপুর কারখানাকে। সেভেন পয়েন্ট সিক্স টু এমএম এই স্নাইপার রাইফেল আটশ মিটার পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারবে। এর ওজন ছয় দশমিক সাত কেজি। এর মূল্য আড়াই লক্ষ টাকা। তবে পণ্য পরিষেবা কর অতিরিক্ত।  কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান,অত্যাধুনিক এই অস্ত্র কলকাতা পুলিশের কম্যান্ডো এবং স্পেশাল গ্রুপকে দেওয়া হবে। উল্লেখ্য, ইছাপুর রাইফেল ফ্যাক্টারিতে নির্মিত এই রাইফেল নেওয়ার জন্য হরিয়ানা এবং রাজস্হান পুলিশ থেকেও বরাত দেওয়া হয়েছে।
 

Developed by DXDasia