
পুজোর আগেই, রবীন্দ্রসদনের কাছে গোখলে রোডে খুলবে এটি
রূপান্তরকামী স্বনির্ভরগোষ্ঠীদের তৈরি জিনিসপত্রের বিপণন কেন্দ্র ‘স্নেহনীড়’। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার। রবীন্দ্রসদনের কাছে গোখেল রোডে খুলবে এই কেন্দ্রটি। শুধু রূপান্তরকামীই নয়, সমাজে পিছিয়ে পড়া মহিলাদের তৈরি জিনিসও পাওয়া যাবে ওখানে। হস্তশিল্প, খাদ্যদ্রব্য, জাঙ্ক জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে আসন্ন দুর্গাপুজোয় খুলবে ‘স্নেহনীড়’। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই হবে জিনিসপত্রের দাম।
ক্রমে, অনলাইন বাজারেও পাওয়া যাবে স্নেহনীড়-এর দ্রব্য। প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সামাজিক শোষণ ও হিংসার শিকার মহিলাদের কাউন্সিলিং করবে। হাতের কাজ শেখার প্রশিক্ষণও দেওয়া হবে ওখানে।
